A page from my notebook / Poem
গল্পের থলির তলানি কুড়ায়ে গল্পটা বলছি রে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
গল্পের থলির তলানি কুড়ায়ে গল্পটা বলছি রে
ঐ দোটানায় ফিরব না রে আর
তোদের কানপচানি গল্পগুলাই মনটা দূর্গন্ধে ভরায় তুলছে
স্তব্ধভাবে কিংকর্তব্যবিমুড় ভাবে ফাকা থলেতে চেয়ে থাকি
ডাস্টবিনে ভন ভন করা মাছি জীবনের স্বাদ কেড়ে নিচ্ছে
গল্পশ্রতাদের জন্য মেথর হয়ে ডাস্টবিনের পচা গন্ধ তুলবে না সে
রিসাইকেল করা পন্য আগের স্থানে গন্ধ ছড়াচ্ছে
আড়াল করতে কাদায় থেকে সে কাদা গায়ে লাগাচ্ছে না
যেনো , ধরি মাছ না ছুই পানি
নয়তো সে অন্য পানির কাদার মাছ
সেথায় গেলে চোরের মতো পালায় থাকি ,
গন্ধটা বেশীই ছড়াচ্ছে
নাকে নিকোটিনের মাস্ক রাখতে হচ্ছে
বুঝেও বুঝার ভান করে থাকিস না ,
চলে আয় , নইলে তামাকের ধোয়ার চাদরে আটকা পড়ব ।
আয় চাদরটা পুড়িয়ে মুক্ত আকাশে নিয়ে চল
তোদের করুনা আর বালতি বালতি সমবেদনায় বাচে আছি , প্রিয় গল্পশ্রতারা ।
কারন , তোদের চোখে মুখে তাকে বাচিয়ে রাখব