A page from my notebook / Poem
অপেক্ষা তো শুধু সেই ঝড়ের সন্ধার
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
অপেক্ষা তো শুধু সেই ঝড়ের সন্ধার ,
যখন সবটাই শেষ হবে ,নতুনের অপেক্ষায় ।
খাচার পাখি মুক্ত আকাশে অশ্রু ছড়ায়ে উড়বে সেদিন।
চেনা মিরজাফরের বিষাক্ত নিঃস্বাস ছাড়ার সময় হবে
তাই অপেক্ষা ,আর আগুনটা জ্বালায় দিলাম আবার ।
পরিষ্কার করতে কাগজে ঘষে,
কাচটা আরো ঘোলা হচ্ছে ,
কাগজটা যে ঘৃনার তৈরি সিরিস কাগজ ,তাই ।
আর পাথরে লেখা নামটা কালের ঘর্ষনে অস্পস্ট হেচ্ছে
নতুন করে খোদাই করার সুযোগটা ডাকছে তাই ।
ফেলে রাখা অনুভুতি গুলো সূচের মতো ফুড়তো,
চামড়া মোটা আর সূচ ভোতা হয়ে গেছে ।
কতোই আর ফুড়বে ? অনুভুতিই নাই
মধ্যাকর্ষনের মতো অস্তিত্ব ছড়ায়ে আছিস ,
উপস্থিতিটা আলাদা করতে পারি না ,
অস্বীকারও করতে পারি না ।
মরীচিকাটা অনৈতিক ,তবুও ছুটতে হচ্ছে,,,
অভ্যাস হয়ে গেছে ,আবার পাওয়া সম্ভাবনাহীন।
আজব আকাঙ্খা , নাই জেনেও
খড়ের গাদায় সূচ খোজা , তাও খুজছি ,খুজব ।
শেষ হবার জন্যই তামাক পাতাটায় আগুন দিলাম,
ছাই হবার অপেক্ষা ।