A page from my notebook / Poem
তাই,আজ আমিই মিথ্যাবাদী
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
তাই,আজ আমিই মিথ্যাবাদী,
আমার কাছে
কারন তুই ছিলি ,
তোর অতীতের গুরুত্ব ছিল না ,
চেয়েছিলাম তোর আত্মাটাকে ,
জোর তো করার অধিকার ই ছিলনা আমার
আজীবন ভালবাসতেই চেয়েছিলাম ,
শেষ সূর্যাস্তটা একসাথেই দেখতে চেয়েছিলাম,
তাই নিজেকেই বদলে নিচ্ছিলাম ,
তাই , আজ আমি মিথ্যাবাদী ।
,
বিশ্বাস করার সাহসটুকু ছিলনা তোর ?
কোন পরিনতির জন্য ভয় পাচ্ছিলি তুই !
এতোটাই খারাপ ছিলাম ?
চলে যাবার পর ফিরে তো এসেছিলাম !
সব সত্য তো বলার সাহস ছিল আমার ?
তাই আজ আমি খারাপ ।
,
তাই একাই থাকব
আর কি কিছু চাই তোর ?এই মিথ্যাবাদীর কাছে !
মিথ্যার গ্লাস পরা চোশমাটা সরায়ে
মিথ্যার আড়ালে থাকা সত্যটা অনুভব করিস একবার
তারপর বলিস আমিই মিথ্যাবাদী ।