A page from my notebook / Poem
হারিয়ে ফেলেছি তোকে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
হারিয়ে ফেলেছি তোকে
ভুল বল্লাম , আমাকেই মনে হয় ।
খাট খেকে ১২০ টা সিড়ি উপরে আর
একটা ঘুটঘুটে অন্ধকার গুদামে ভ্যাপসা গরমের পরে
আবার খাটে তৈলাক্ত আঠালো বালিশে ,
সীমাবদ্ধ জীবনে হারিয়ে ফেল্সি নিজেকে ।
যত্তোসব দেনাপাওনা আর শখ আহ্লাদ ভুলে
স্মৃতিহীন পঙ্গু হয়ে পড়ে আছি এক কূয়োর ব্যঙ হয়ে ।
শেষ ঝড়ে সব গেছে ভেসে আর
পুড়ে ও গলে পচে গেছে অবশিষ্ট
তাইতো একটু সিমপ্যথি ভিক্ষার লোভে ,
রাস্তার ধারে হাত পেতে আছি ।
আমার গলিতে আমাকে খুজছি ।
সে তো নেই , তাই অভিনয়েই তাকে বাচায়ে রাখছি তোদের সামনে
কিছু পরিত্যক্ত অভিশাপে ,নোংড়া খেলায় পরাজিত সে
সে যাবে তোদের দ্বারে
চিনতে পারলে একটু অনুগ্রহ ভিক্ষা দিস সাধ্যমতো