rh.Md. Rifat HoshenStudent · a continuing journey
A page from my notebook / Poem

ছায়া লুটায়, রোদেরও ক্লান্তি আসে

Reading title taken from the opening line. The complete original post is below.

Make yourself comfortable
ছায়া লুটায়, রোদেরও ক্লান্তি আসে, সময়ের কোলাহলে শব্দ গুলিয়ে যায়, নাটকের শেষ দৃশ্যের পর্দা যখন ঝোলে, তখনো মঞ্চে পড়ে থাকে কিছু সংলাপ, অস্পষ্ট, অধরা, অনুচ্চারিত। আলো নিভে গেলে মুখোশও খসে পড়ে, কিন্তু চরিত্রগুলো কি সত্যিই মঞ্চ ছাড়ে? দর্শকহীন আসনে বসে থাকে কিছু ছায়া, যারা গল্পের শেষ লাইন জানত না কখনো। অভিনয় শেষ, তালির শব্দ ওঠেনি, নায়ক-নায়িকা হারিয়ে গেছে ভিড়ের মাঝে, কিন্তু কি অবাক, পরিচালকও জানে না, গল্পটা শেষ হলো কি না!
About this archived page

From my Facebook writing archive. Individual post link not included.

Original wording, spelling and line breaks retained. Categories and reader notes are editorial additions, outside the original text.

Source date and reading title

Source date: Feb 11, 2026. The displayed date is normalised for readability; no posting time is inferred.

Reading title taken from the opening line. The complete original post is below.

From the archive