rh.Md. Rifat HoshenStudent · a continuing journey
A page from my notebook / Story

ফুলবাড়িতে ২৬ শে মার্চ আর ১৬ই ডিসেম্বরে কলেজ মাঠের আকর্ষন থাকতো সব…

Reading title taken from the opening line. The complete original post is below.

Make yourself comfortable

ফুলবাড়িতে ২৬ শে মার্চ আর ১৬ই ডিসেম্বরে কলেজ মাঠের আকর্ষন থাকতো সব স্কুল-কলেজের ডিসপ্লেগুলা৷ তার উপর সেগুলার রেজাল্ট৷ একটা কোল্ড-ওয়ার লাগে থাকতো সব স্কুলের মধ্য। প্রতিযোগিতা পূর্ণ মনোভাব৷

মাঠে ডিসপ্লে প্রদর্শনের আগের প্রস্তুতির দিনগুলাতে একটা গুপ্তচর মনোভাব থাকতো, কে কি করবে, আমাদের টা কাউকে জানাবো না, গান সিলেকশন, নিজেদের ইউনিকতা রাখা ইত্যাদি ইত্যাদি । আমার স্কুল-কলেজ ফুলবাড়িতে হওয়ার জন্য কলেজ মাঠের ইভেন্টের সঙ্গে টানা অনেক বছর যুক্ত ছিলাম।

মাঠে ডিসপ্লেতে থাকছি, মাঠ পার্সে থাকছি, ড্রাম বাজাইছি।

,

২০০৯ সালে, প্রাইমারীতে পড়ার সময় ২৬ শে মার্চের ডিসপ্লে সিলেকশনের সময় মাহাবুব স্যার, রুবি ম্যডাম আর বাকি শিক্ষকরা মিলে ঠিক করলো, এবার ডিসপ্লেতে পিলখানা হত্যাকান্ড তোলা হবে।

সবার থেকে লুকায় ডিসপ্লে প্রাট্টিস চলতো, সেখানে আমার রোল ছিল মেজর জেনারেল শাকিল আহমেদ এর। লাইনে সবার সামনে। স্ক্রিপ্ট ছিল, ডালভাতের। সেগুলা বলার পর গুলি শুরু হবে। পুরো ঘটনাটাকেই সাজানো ছিল। তো স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম গুলির পর আমার মাটিতে শুয়ে থাকা। বাকিদের রোল গুলা পর্যায়ক্রোমে হতো। তো ! আমব মাটিতে শুয়ে ছিলাম চোখ বন্ধ করে, মৃতের অভিনয় করে। ডিসপ্লে শুরু হবার ১-২ মিনিটের মধ্যে হুট করে কে যেনো বল্ল যে ডিসপ্লে শেষ, টিএনও স্যার বন্ধ করে দিছে। তখন মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল, কেন বন্ধ করে দেওয়া হলো, কি হলো !

তারপর সুজাপুর প্রাইমারী স্কুলের ডিসপ্লে " নাগ নাগিনের ডান্স "। পুরুষ্কার বিতরনের সময় তারাই প্রথম।

পরে স্যার রা বলছিল, টিএনও স্যার বলছিলেন, পিলখানার ঘটনা বাংলাদেশের একটি কালো সময়/খারাপ জিনিস/ (ঠিক মনে নাই), এটাকে জনগণের সামনে উপস্থাপন করা উচিত না।

,

,

তারপর একেক জায়গায় একেক খবর শুনতে শুনতে বড় হইসি। এখন সাবেক সরকারের আমলনামায় এতোকিছুর ভিড়ে পিলখানার সত্যগুলা যখন বের হচ্ছে। আমার সেদিনের ডিসপ্লের সময়কার ও পরের কৌতুহল গুলো মিটতেছে।

,

,

,

(সেদিন অনেকে ছবি তুলছিল আমাদের, সাংবাদিক হবে হয়তো। কিন্তু তার কিছুই আমার কাছে নাই। তাই কোন ছবি এড করতে পারলাম না)

About this archived page

From my Facebook writing archive. Individual post link not included.

Original wording, spelling and line breaks retained. Categories and reader notes are editorial additions, outside the original text.

Source date and reading title

Source date: Aug 18, 2024. The displayed date is normalised for readability; no posting time is inferred.

Reading title taken from the opening line. The complete original post is below.

From the archive