A page from my notebook / Poem
কর্মফলের ভয় দেখিয়ে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
কর্মফলের ভয় দেখিয়ে,
মদের বোতল দূরে ঠেলার ক্লান্ত প্রচেষ্টায়।
যেনো, মাঝ সমু্দ্রে হাবুডুবুর মাঝে আশ্রয় খোজা।
নিজের প্রতি বিদ্রহ,
সকল চেতনা লোপকারী দ্রব্যে।
যেখানে মদে নিষেধাজ্ঞা, বাকি সব তো ফিকে!
নিষেধাজ্ঞায় লক্ষ্যচ্যুত লক্ষ্য দৃষ্টিসীমায় ঝাপসা,
স্থগিত চাকায় দখল নিচ্ছে মরিচা,
যেনো বিনা স্রোতে পাথরে জমা শ্যাওলা, তা
ঝিমিয়ে দিচ্ছে গতিপথ, কমিয়ে দিচ্ছে গতি।
ঝাপসা চোখে, পচে যাওয়া বৈঠায় আর ঝড়ো বাতাসে নৌকা অচেনায় মিল খুজছে চিরচেনা ঘাটের, যেনো মরীচিকা।
,
পুনরাবির্ভাবের লক্ষ্যে
মরিচাধরা ধাতু গলিয়ে নেবার আগুন নিভু নিভু,
নেশার অভাবে কামারের দেহে কাপুনিতে সে আগুন নিভে যাচ্ছে বার বার।
তবুও তন্দাবস্থায় সর্বোস্ব বাজি রেখে গলিত ধাতু নতুন ছাচে ঢালার সর্বোচ্চ চেষ্টা চলতেছে।
পুনরাবির্ভাব যে জরুরী