A page from my notebook / Poem
আজ তুই থেকে "তুমি"-তে নেমে আসি
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
আজ তুই থেকে "তুমি"-তে নেমে আসি
অবাক হবার কিছু নেই।
একয়টা দিন দূরে থেকে যেনো
আরো আপন করে পেয়েছি তোমাকে।
কিভাবে ! যদি শুনতে চাও?
তবে বলি, তোমার থেকে দূরে সরে
নিজেকে নতুন ভাবে তোমার করে পেয়েছি।
"যদি" এর রাজ্যে প্রতিনিয়ত ছোট বড় কল্পনা সাজাই, মিলায় দেখি, নিজে নিজে হাসি।
ভালোই হইছে,
নয়তো নীরব রাত্রের নেশায় পড়তাম না,
শেষ রাত্রের ঘুমে শ্বপ্নে পেতাম না,
ব্যস্ততার পরে অবসরটা আর মজার হতো না।
পথে হাটতে হাটতে
হাজারটা কল্পনা চোখে ভাসতো না।
আচ্ছা !
ট্যলিপ্যথি বলতে কি আদৌ কিছু আছে?
নেই, সবই রুপকথা।
কেউ বলেছিল,
কিছু চাওয়া অপূর্ন থাকা উচিত ।
নয়তো মর্যাদা কমে যাবে সেটার।
বিনে বৈঠার নৌকায় চড়ে,
দৃষ্টি সীমানায় তাকায় আছি
কেউ বাসে-ট্রেনে চড়ে আসবে বলে,
বৈঠা দিবে বলে, নয়তো পাল-টা ঠিক করবে।
সে নৌকাট জাহান্নামে ভাসছে,
যদি স্বেচ্ছায় জাহান্নামে নামে, সেটাকে জান্নাতে পরিণত করার ক্ষমতা থাকে তবেই......