A page from my notebook / Poem
এখন তো কথা না, কাজে প্রমান হবে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
এখন তো কথা না, কাজে প্রমান হবে।
কে কথা রেখেছে, কে রাখেনি সময় বলবে
তবুও সব অভিমান দূরে ঠেলে,
কোন নিশ্চুপ দুপুরে জড়িয়ে ধরে কাদতে চাই,
কাদো কাদো স্বরে বলতে চাই,
তোকেই চাই জীবনের বাকি কয়টা দিন কাটানোর জন্য,
তবুও কি আলাদা করে বলে দিতে হবে!
ভালোবাসতে চাই !
তবুও এক্টা কিন্তু থেকেই যায়,
মন আর ধর্মের যুদ্ধ, সেখানে ধর্মই জিতে যায়।
আর ধর্ম মিথ্যে আর
বিবাহ বহির্ভুত সম্পর্ক প্রশ্রয় দেয় না।
মিথ্যের আশ্রয় তো যখন তখন ছাড়া যায়,
কিন্তু বিবাহ!
বিবাহে দ্বিমত নেই, তবে!
ভালোবাসার মানুষটাকে সঠিক যত্নে রাখতে পারব কি!
রিজিকের মালিক তিনি, কিন্তু
ভালোবাসার মানুষটা সুখী থাকবে তো!
ভয় হয়,
ভালোবাসার মানুষের ভালো থাকার জন্য,
ভালোবেসে ভালাবাসাটাও এবং
অতি সামান্য অধিকার টাও আজ
বলিদান দেবার জন্য প্রস্তুত।
তবুও জীবনের এ ছোটগল্পে
তোকে পাবার ইচ্ছেটা
তোর অন্যের সাথে বিয়ের আগ পর্যন্ত থাকবে।
আর আমি সেই ঝড়ের সন্ধ্যের
অপেক্ষায় থাকব, নাহলে সোনালি দিনের
এবং,
তুই বোকা না,
হয় সবচেয়ে ভালো,
কারন অন্যকে উচু পাহাড় থেকে না ফেলে,
ছোট মাটির ঢিপি থেকে ফেলার চেষ্টা করছিস।
কিন্তু নীচে তো মাটিই নাই,
ছোট ঢিপি বা পাহাড় একই।
,
নয় সবচেয়ে চালাক,
উষ্টা খেয়ে পড়ার চেয়ে রাস্তাই বন্ধ করছিস।
এ আমার স্বীকারোক্তি,,, ,,, ,,,