A page from my notebook / Reflection
জীবনে পাওয়া সুবিধা ও সম্মান সৃজনশীলতাগুলোতে ঘুন পোকা ধরায় দিচ্ছে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
জীবনে পাওয়া সুবিধা ও সম্মান সৃজনশীলতাগুলোতে ঘুন পোকা ধরায় দিচ্ছে
এতোদিনে কাজ না করার জন্য নতুন হাত আবিষ্কার করছি," অজুহাত "
আর সে ব্যর্থতাগুলো আজ বাহানা হয়ে
ঘাড় খুজছে, চাপায় দেবার জন্য।
গভীর উদাসীনতায় নিজেকে খুজছি,
হারিয়ে গেছি পুরোনো আমি।
ইচ্ছে গুলো সব ডাস্টবিনে পড়ে
হতাশার গন্ধ ছড়াচ্ছে যান্ত্রিকতার শহরে।
হতাশার দীর্ঘ্যশ্বাস পরিশোধন করার বৃক্ষগুলো
মৃত প্রায় ।
ভোগের মায়া লুকিয়ে
মাটিতে টেনে রাখছে কতোগুলো শেকড়,
যেনো মুক্ত হতে গেলেই আরো আকড়ে ধরে।
প্রধান দুইটা শেকড়ের একটা
প্রায় ছেড়া অবস্থায়, অন্যটা ছিড়লে
মুক্ত হয়ে যাব মায়ার দুনিয়া থেকে, সকল শেকড়ের টান থেকে।