A page from my notebook / Poem
সময়ের যেটুকু সময় ছিলাম দুজনে একসাথে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
সময়ের যেটুকু সময় ছিলাম দুজনে একসাথে,
স্মৃতিতে যেটুকু স্মৃতি করেছিলাম জমা,
সেগুলো আকড়ে ধরেই দেখি শ্বপ্ন,
শ্বপ্নের মধ্যেই সে স্মৃতির গাছ লাগিয়েছি,
ঘুমের দেশে
তীব্র আধার, আর নীরবতায় যেতে পারি,
বসতে পারি সে গাছের আলোয়।
সেখানেই দেখা হবে দুজনের, যখন
সব পেশী শীথিল হয়ে যাবে,
চোখের পাতাগুলো বিশ্রামে যাবে।
সব আলো নিভে গেলেও আশার আলো নেভে না,
সে আলোতেই জ্বালাব সব বাতি
অন্ধকার ফেড়ে আনব সব বাধা ডিঙ্গিয়ে
সে গাছের নীচে, যেখানে
সামাজিকতার বেড়ি থাকবে না