A page from my notebook / Poem
গুবরে মাথায় তৈরি স্বপ্নে , চোখ ভর্তি
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
গুবরে মাথায় তৈরি স্বপ্নে , চোখ ভর্তি
স্বপ্ন দেখার অপরাধে স্বপ্নগুলো কাঠগরায় ।
বিচারক আমি, দিচ্ছি ফাসি
আর তা প্রতিনিয়ত কার্যকর করাই আমার কাজ ।
সাধ আছে , সাধ্য নাই তাই ।
তাহলে , দেখ ,চোখ ভরাও আর ছেড়ে দাও ।
টেবিলটা বাকা , খাটটা নীচু আর সব বাহানা ,
একটাই অপরাধ,
স্বপ্নগুলো ঘুমোতে দেয় না
তবুও নতুন স্বপ্ন বীজ বুনন চলছে , আর
ছাগল গুলো মুড়িয়ে খেয়ে নিচ্ছে ,
চারা গাছ গুলো বড় হবার আগেই ।
স্বপ্ন চারাগুলোর মালি দরকার ,
আর মালির দরকার অর্থের ।
সুতরাং মালি চাকরিচুত্য ।
তবুও কে যেন প্রতিদিন স্বপ্নবীজ বুনে দিয়ে যায় আমার জমি তে ,
অপেক্ষায় আছি, তারেই আগে মারে ফেলব
দুধের সাধ কি ঘোলে মিটে !