A page from my notebook / Poem
এমনটাই হয়তোবা চেয়েছিলি
BanglaMd. Rifat Hoshen
Reading title taken from the opening line. The complete original post is below.
এমনটাই হয়তোবা চেয়েছিলি
স্বল্প কথা , স্বল্প দেখা
অতঃপর বিচ্ছিন্ন ।
সত্যি বলতে ফাপা মনে আর কিছুই হয়না ,
ফাকা কলসি ।
যদি কিছু হয় ,তবে তা
দীর্ঘ্য দিনের অভ্যাস , একবুক অভিমান
তার চেয়ে বড় হয়তোবা ,
বাজিতে হেরে যাওয়ার গ্লানি , আর
ভেতরে জ্বলতে থাকা আগুন ।
কথার তৈরি শিকলে পা আটকা
তাই বন্দি জীবন ।
আবার থেকে নতুন দিন শুরু ।
মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় ,
কেমন আছিস তুই ?
• • •