A page from my notebook / Poem
এখন কথাই বেশি হয়, কাজ কম হয়
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
এখন কথাই বেশি হয়, কাজ কম হয়।
কথা আর কাজের অমিলে হতাশার জন্ম হয়
হতাশা পায়ে শেকল পরিয়ে দেয়,
শেকল শেকড়ের টান বাড়িয়ে দেয়,
কিন্তু মুখ চলতেই থাকে,
একসময় মুখের কথা মিথ্যা প্রমানিত হয়,
তখন হাতের কাজও মিথ্যেয় পরিণত হয়।
শেকল আর শিকড়ে পা চোরাবালিতে ঢুকে যায়,
একসময় চোখদুটোও চোরাবালিতে ডুবে অন্ধকার দেখে,
তারপর প্রকৃতি তার অস্ত্বিত্ব মাটিতে মিশিয়ে দেয়।
কিছুই থাকেনা, মুখের গল্প ছাড়া।
হতাশার মরুভূমিতে মরীচিকা দেখেই জীবন
একের পর এক অর্ধায়ু শেষ করে দেয়