ফোনটা বাজে উঠল , সে পরিচিত নম্বর থেকে
Reading title taken from the opening line. The complete original post is below.
ফোনটা বাজে উঠল , সে পরিচিত নম্বর থেকে।
ধরতেই ওপাশ থেকে শুনলাম এক উৎকন্ঠা জড়িত স্বর।
ঘুমটা ভেঙে যায়, বাম কাধে তিনবার থুথুও ছিটাইলাম সে ভোরে। হয়তোবা একবার মিস হয়ে গেছিল। সেদিনই রাত্রে বুঝলাম শ্বপ্নটা সত্যি ছিল। সেই প্রথমে বল্ল, কিন্তু তফাত ছিল। আমিই উৎকন্ঠিত হয়ে পড়লাম। এর আগেও কিছু শ্বপ্ন সত্য হয়েছিল তাকে ঘিরে, শুধু খারাপ সময়ের গুলো।
যেদিন প্রথম কথা বলছিলাম, সেদিন ঝড় হয়েছিল অনেক বড়। আকাশেও মনেও। যেনো ঝড় সব কালো মেঘ সরায়ে সূর্য উঠল।
পরোক্ষনেই আবার মেঘ জড়ো হয়েছিল। মেঘের ঘর্ষনে বিদ্যুৎ পড়ে পড়ে দেহে কষ্টা পড়ছিল। সে সূর্যের আলো ছিল কিছু সময়ের মলম।
তারপর আরো অনেক ঘটনা, আর ঘটনায় দেহে কষ্টা ভাব টা বেড়েই চলছিল। যদিওবা মাঝে মাঝে সূর্য উকি দিতো।
সে রাতে বোধয় পাখায় চড়ে শ্বপ্নের জায়গায় যাচ্ছিলাম, সে দু-তিন দিনের স্মৃতি আকড়ে ধরবার মতো।
যাই হোক, বাদ দিব!
না। হুম, সঠিক পড়ছিস। দিব না।
বিশ্বাস করি, যেখানে এতো কাকতালীয়তা জড়ায় আছে তা সহযে শেষ হবার না।
আসলে ভুলে যাচ্ছিস, যেখানে বাঘের ভয় - সেখানেই সন্ধ্যা হয়। যদিওবা বলা উচিত নয়, তবুও বলছি, তুই ভয় পাচ্ছিস সে স্মৃতিগুলোকে । দোয়া করি সে স্মৃতিগুলো তোকে তোর শ্বপ্নে তাড়িয়ে না বেড়ায়।
বহু তিক্ততার পরেও আর কতো তিক্ততা দিবি। সহ্য ক্ষমতা তো বেড়েই চলছে। হিপিয়ে পড়বি তুই।
আসলে মনে হচ্ছে হাত পা বাধা অবস্থায় আছি। কিছু করতে পারি না। না কইতে - না সইতে।
বিচার দিব কার কাছে!
চুরি করে বলব সে আবার আমার কাছে চুরি করছে!
জটিল হয়ে গেল না!
আসলে পাপ করে অন্যের পাপের বিচার কাকে দিব।
তুই আলো আমি অন্ধকার, মিলতে পারব না আবার ছাড়েও থাকতে পারব না।
সে অপেক্ষায় আছি, যখন তোর আলোর উজ্জবলতা আমার আধার কমিয়ে দেবে নতুবা তোর জীবনে অন্য আলো এসে অন্ধকারের মুক্তি দেবে নতুবা অন্ধকারটা আরো বাড়িয়ে দেবে।