A page from my notebook / Reflection
হঠাৎ মনে হচ্ছে সবকিছুর সুতা ছিড়ে গেছে
Reading title taken from the opening line. The complete original post is below.
Make yourself comfortable
হঠাৎ মনে হচ্ছে সবকিছুর সুতা ছিড়ে গেছে,,
মনে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ছিটকায় পড়ছি,,গ্রুপ থেকে, ইজম থেকে। ক্লোজ বলতে ডিপার্টমেন্টে তেমন কেউ হলো না, না ছেলে- না মেয়ে। সো কল্ড বইনও নাই মনে হয়।
দেখা হলো, কথা হলো তারপর আউট অফ সাইট, দেন আউট অফ মাইন্ড।
নাম মাত্র ব্যস্ততায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বিষিয়ে তুলছে। কয়েক্টা বছর পর মনে হয় তেমন কিছু স্মৃতি নিয়েও বের হতে পারব না।
মানায় নিতে পারতেছিনা কিছু,, দোষ আমারই। ফোবিয়া গ্রাস করে রাখে, পা পিছলাতে তো সময় লাগে না।
ভেতর-বাহির নিয়ে বেশি গবেষনার পর নিজেকেও কেমন জানি লাগতেছে।
আসলেই ছিটকে গেছি,, সে গতি আর ধরা সম্ভব না।
রং বেরং হয়ে গেছে, আনন্দ হতাশায় ডুবে গেছে।
চলুক